1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

পুরনো ডিলার বাতিলের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রী জানান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ডিলারদের বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজন হলে তাদের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, চিফ হুইপ যে বিষয়টি সংসদে উপস্থাপন করেছেন, তা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং অধিকাংশ সংসদ সদস্য বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সংসদের সম্মতি থাকলে সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে বলেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণ ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত কিছু ডিলার সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তিনি কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে পুরনো ও বিতর্কিত ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগের দাবি জানান।

চিফ হুইপের এই বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা সমর্থন জানান, যা পুরো সংসদে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদের এই মতামতকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ওই দিনের সংসদ অধিবেশন পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV