ডেস্ক রিপোর্ট
জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। Lionel Messi ও Julián Álvarezদের গোলের ঝলকে আফ্রিকার দলটিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের আগে কোচ Lionel Scaloni নিশ্চিত করেছিলেন, মেসি থাকবেন শুরুর একাদশে। সেই অনুযায়ী পুরো ম্যাচজুড়েই মাঠে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, আর তার নেতৃত্বেই আক্রমণভাগে ছন্দ খুঁজে পায় দল।
বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী La Bombonera স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। মাত্র ৪ মিনিটেই গোলের সূচনা করেন আলভারেজ। Leandro Paredes-এর নিখুঁত পাস থেকে বল পেয়ে শক্ত শটে জাল খুঁজে নেন তিনি।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। Alexis Mac Allister-এর সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে নিচু শটে গোল করেন এই মহাতারকা।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন Nicolás Otamendi। Thiago Almada বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দল, আর সেই দায়িত্ব তুলে দেন মেসি নিজেই ওতামেন্দির হাতে—যার জন্য এটি ছিল দেশের মাটিতে শেষ ম্যাচ।
৬৮ মিনিটে চতুর্থ গোলটি আসে আত্মঘাতীভাবে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে দেন জাম্বিয়ার ডিফেন্ডার Dominic Chanda। আর যোগ করা সময়ে (৯৩ মিনিট) পঞ্চম ও শেষ গোলটি করেন তরুণ Valentín Barco।
ম্যাচের বড় ব্যবধান সত্ত্বেও দলকে পরীক্ষা করতে একাধিক পরিবর্তন আনেন স্কালোনি। মোট আটজন বদলি খেলোয়াড় নামান তিনি। এমনকি ৭৪ মিনিটে গোলরক্ষক Emiliano Martínez-কে তুলে সুযোগ দেন Juan Musso-কে।
মার্চ উইন্ডোর দুটি প্রীতি ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই ছিল তাদের শেষ প্রস্তুতি।
এদিকে, এই ম্যাচে গোল করে নতুন এক মাইলফলক গড়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ৪০টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করার কীর্তি এখন তার দখলে—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। অনেকের ধারণা, দেশের মাটিতে এটি হতে পারে মেসির শেষ গোলও।
Leave a Reply