আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, তিনি ম্যাক্রোঁকে ফোন করেছিলেন, যার স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করেন। এই মন্তব্যে ব্যক্তিগত কটাক্ষের ছোঁয়া মিলে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মধ্যাহ্নভোজে ট্রাম্প ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে অল্প সময়ের জন্য প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, “তাদের আমাদের দরকার ছিল না, তবুও আমি অনুরোধ করেছিলাম।”
ফরাসি প্রেসিডেন্টকে ফোন করার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “আমি ফ্রান্সে ফোন করি—ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন। এখনও তিনি সেই চড়ের ধাক্কা সেরে উঠতে পারেননি।” তিনি ২০২৫ সালের মে মাসের একটি ভাইরাল ভিডিওর কথাও উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়েছিল ভিয়েতনাম সফরের সময় ব্রিজিট ম্যাক্রোঁ ম্যাক্রোঁকে চড় দেন। তবে ফরাসি প্রেসিডেন্ট এই দাবিকে ভুয়া তথ্য বা অপপ্রচার হিসেবে উড়িয়ে দিয়েছেন।
ট্রাম্প আরও জানান, তিনি ম্যাক্রোঁকে উপসাগরীয় অঞ্চলে সহায়তার জন্য জাহাজ পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু ম্যাক্রোঁ তখন তা মেনে নেননি। যুদ্ধ শেষে সহায়তার কথাও পরে বলেছেন। ট্রাম্প বলেন, “আমি বলেছি, যুদ্ধ শেষে নয়, এখনই আমাদের সাহায্য দরকার।”
এ সময় ন্যাটোকে সমালোচনা করে ট্রাম্প বলেন, “বড় কোনো যুদ্ধ হলে ন্যাটো পাশে থাকবে না।” তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যায়িত করেছেন।
Leave a Reply