বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার সুপারস্টার Shakib Khan। এবারের Eid ul-Fitr-এ তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে ভক্ত-অনুরাগীদের ছিল ব্যাপক প্রত্যাশা, তবে মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
তবে সিনেমাটির আলোচনা ছাপিয়ে ভিন্ন এক কারণে নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খান।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, Tasnia Farinসহ পুরো টিম। এ সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওতে ফারিণকে কয়েকবার অস্বস্তিবোধ করতে এবং হাত সরানোর চেষ্টা করতে দেখা গেলেও, তিনি তা পুরোপুরি সরাতে পারেননি। এই দৃশ্যটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও ব্যাখ্যার জন্ম দেয়।
ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের আচরণ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একপক্ষের মতে, একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ-অভিনেত্রীর জন্য অস্বস্তিকর হতে পারে। অন্যদিকে, আরেকটি পক্ষ বিষয়টিকে স্বাভাবিক বা অনানুষ্ঠানিক মুহূর্ত হিসেবেই দেখছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খান বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুও অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।
Leave a Reply