1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

অনিয়মের অভিযোগে বিসিবি নির্বাচন, প্রতিবেদন জমা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) পাঁচ সদস্যের কমিটি এ প্রতিবেদন দাখিল করে।

তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান বলেন, পুরো প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ, তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এতে কাউকে সরাসরি অভিযুক্ত করা হয়নি।

তার ভাষ্য, “যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। প্রাপ্ত তথ্য নিরপেক্ষভাবেই উপস্থাপন করেছি।”

তদন্ত চলাকালে সংশ্লিষ্ট প্রায় সবার সঙ্গে যোগাযোগ করা হলেও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কমিটির আহ্বানে সাড়া দেননি। নির্ধারিত সময় দিয়ে ডাকা হলেও তিনি উপস্থিত হননি বলে জানান কমিটির প্রধান।

প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন এনএসসির।

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের অভিযোগ ওঠে। বিশেষ করে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ অভিযোগ সামনে আসে। এর জেরে গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের আগে কয়েকজন প্রার্থী সরে দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV