ডেস্ক রিপোর্ট
দেশের সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা Hanif Sanket। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী Tarique Rahman। এ সময় উপস্থিত ছিলেন ডা. জোবাইদা রহমান, সেলিমা ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
এছাড়া প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।
এ বছর মোট ১৪ জন ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে। মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, গবেষণা ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরা এ তালিকায় রয়েছেন।
স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। এর আগে Hanif Sanket ২০১০ সালে একুশে পদক এবং জাতীয় পরিবেশ পদক অর্জন করেন। জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ বহুবার মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা টিভি অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার স্বাধীনতা পদক অর্জনের মাধ্যমে তার দীর্ঘ সাংস্কৃতিক যাত্রায় যুক্ত হলো নতুন রাষ্ট্রীয় স্বীকৃতি।
Leave a Reply