1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সীতাকুণ্ডে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

জেলা প্রতিনিধি

সীতাকুণ্ডে এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আবারও চালু করা হয়েছে বিনামূল্যের বাস সেবা। এসএসসি–২০২৬ উপলক্ষে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার কার্যক্রম শুরু হয়, যা ইতোমধ্যে নবমবারের মতো বাস্তবায়িত হচ্ছে।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট’ কর্মসূচির অধীনে এই পরিবহন সেবা পরিচালিত হচ্ছে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারণ করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ রুট— বড়োদারোগাহাট থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে একে খান এবং কুমিরা থেকে সীতাকুণ্ড।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রবেশন অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুর উদ্দীন লিটন ও মো. জাহেদ হোসেন, এমএফজেএফ’র সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, সাধারণ সম্পাদক এবং ‘রোড টু লাইট’ কর্মসূচির প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এই উদ্যোগের ফলে পরীক্ষার্থীরা যাতায়াতের ঝামেলা ও অনিশ্চয়তা থেকে অনেকটাই মুক্ত থাকছে, যা তাদের পরীক্ষার প্রতি মনোযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV