নিজস্ব প্রতিনিধঃ
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার(১৬ আগস্ট) সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটস আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,সহকারী কমিশনার ( ভূমি ) এবি এম সারোয়ার রাব্বি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ,সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সরকারি ডিগ্রি কলেজের(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ আকবর আলীসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,কাব ও স্কাউটস টিচারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমঝতার ভিত্তিতে বাংলাদেশ স্কাউটস্ এর ত্রি বার্ষিক কাউন্সিলে উপজেলা কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মর্তুজা ইসলাম, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম লাবলুকে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ময়নুল ইসলাম।
Leave a Reply