1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

উলিপুর থানার অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৪৬ Time View
মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর থানার অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আনোয়ারুল ইসলামকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০০১ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামী উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি এলাকার মোঃ আনোয়ারুল ইসলামকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা থেকে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করে উলিপুর থানায় নিয়ে আসা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সাজার ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে ফরিদপুর থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আসামীকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV