1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমস হকি বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ৮তম মিনিটে আইরিন আক্তার রিয়া ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। তবে চার মিনিট পর সিঙ্গাপুর চিয়া’র পেনাল্টি কর্নার গোলে সমতায় ফেরে। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউ সফল হতে পারেনি। বিরতিতে দু’দলই মাঠ ছাড়ে সমতা নিয়েই।

তৃতীয় কোয়ার্টারেও ম্যাচ ছিল সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই আর জালের দেখা পায়নি।

তবে শেষ কোয়ার্টারে ম্যাচের চিত্র পাল্টে দেয় বাংলাদেশ। শেষ পাঁচ মিনিটে ভয়ঙ্কর আক্রমণে সিঙ্গাপুরকে চাপে ফেলে দেয় তারা। ৫৭তম মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন রিয়া। পরের মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড, নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

শেষ মুহূর্তে সিঙ্গাপুর কিছু আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে।

নির্ধারিত সময় শেষে বাংলাদেশ ৩-১ গোলে জয় তুলে নেয়। হ্যাটট্রিক করা আইরিন আক্তার রিয়া ম্যাচসেরার পুরস্কার জেতেন।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী দল ফাইনালে উঠেছে। চাইনিজ তাইপে ও স্বাগতিক ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে আগামী পরশু শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এই ফাইনাল জিততে পারলেই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মূল আসরে খেলার ঐতিহাসিক সুযোগ নিশ্চিত করবে বাংলাদেশ নারী হকি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV