1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ইরানকে সহায়তার অভিযোগে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নিষেধাজ্ঞা এড়িয়ে পরিচালিত তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ সচল রাখা এবং দেশটির প্রতিরক্ষা কাঠামোকে সহায়তার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ এপ্রিল) মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মন্ত্রণালয়ের অধীন ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ (OFAC) এই পদক্ষেপ নিয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বহু আগেই ইরানের তেল বাণিজ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, আন্তর্জাতিক বাজারে দেশটির তেল সরবরাহ ও আয় অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এই কার্যক্রম সচল রাখতে ইরান এক ধরনের গোপন আর্থিক নেটওয়ার্ক বা ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ গড়ে তুলেছে।

এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় পক্ষের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে স্থানান্তর করে এবং পরে তা ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী ও অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কাছে পৌঁছে দেয়।

মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়ের দাবি, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই গোপন আর্থিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছিল এবং পরোক্ষভাবে ইরানের তেল বাণিজ্য থেকে অর্জিত অর্থ সামরিক ও রাষ্ট্রীয় খাতে সরবরাহে ভূমিকা রাখে।

গত কয়েক বছরে ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এ প্রচেষ্টাকে আরও তীব্র করেছে। চলতি বছরের ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপ করা হয়। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV