1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

রাজবাড়ীতে মর্মান্তিক বজ্রপাত, প্রাণ হারালেন বাবা—বেঁচে গেল মেয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View
রাজবাড়ী প্রতি‌নি‌ধি

রাজবাড়ীতে বজ্রপাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সুমন আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার কোলে থাকা সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে, যদিও সে সামান্য আহত হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মর্জৎকোল বাগমারা এলাকায়। নিহত সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে এবং পেশায় তিনি একটি ওষুধ কোম্পানির কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমন তার ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে একটি দোকানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বজ্রাঘাতের তীব্রতায় শিশুটি তার কোলে থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় একেএম রিপন জানান, ঘটনার পরপরই স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বজ্রপাতে ছোট শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এই বজ্রপাতের ঘটনায় এক পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোক, আর অলৌকিকভাবে বেঁচে গেছে ছোট্ট সাফিয়া—যা স্থানীয়দের হৃদয়কে নাড়া দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV