1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

জলঢাকায় পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭ Time View

নিজেস্ব প্রতিবেদন

নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে র‌্যালী, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জলঢাকা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা নিজ নিজ ব্যানার নিয়ে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য সম্মিলিত র‌্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি, তাই এ স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথকভাবে র‌্যালী বের করে স্থানীয় জিরোপয়েন্ট এলাকায় এসে একত্রিত হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তারা পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী, সহ-সম্পাদক মাইদুল হাসান, তিস্তা টিভির চেয়ার‌ম্যান সাংবাদিক মোঃ এমদাদুল হক, মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সভাপতি আল আমিন ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জলঢাকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা জানান, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV