1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

৪১৩ রানের বড় সংগ্রহেও চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৮ Time View

ক্রীড়া ডেস্ক

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ গড়েও পুরোপুরি স্বস্তিতে নেই স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে শক্ত অবস্থানে রয়েছে। এতে ম্যাচে ধীরে ধীরে চাপের মুখে পড়ছে স্বাগতিক শিবির।

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে দারুণ সূচনা করে সফরকারী পাকিস্তান। ওপেনিং জুটিতে ইমাম-উল-হক ও আজান আওয়াইস মিলে গড়েন ১০৬ রানের দৃঢ় ভিত্তি। ৭২ বলে ৬টি চারের সাহায্যে ৪৬ রান করে ফেরেন ইমাম-উল-হক।

এরপর দ্বিতীয় উইকেটে তরুণ ব্যাটার আব্দুল্লাহ ফজলকে সঙ্গে নিয়ে অনবদ্য জুটি গড়েন আজান আওয়াইস। অভিষেক ম্যাচেই তারা বাংলাদেশ বোলিং আক্রমণের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দিচ্ছেন।

দিন শেষে আজান আওয়াইস ১৩৩ বলে ১২টি চারের সাহায্যে ৮৫ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ৭৮ বলে ৬টি চারের সাহায্যে ৩৭ রানে ব্যাট করছেন আব্দুল্লাহ ফজল। ফলে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের অবস্থান বেশ শক্তিশালী।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তান এখনো ২৩৪ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৯ উইকেট। ব্যাটিংয়ের এই ধারা অব্যাহত রাখতে পারলে ম্যাচে বড় স্কোরের দিকে এগোতে পারে সফরকারীরা।

অন্যদিকে, প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েও দ্রুত উইকেট তুলতে না পারায় কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে দ্রুত ব্রেকথ্রু না পেলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের দিকে চলে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV