1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

দীর্ঘ ১৬ বছর পর জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৬ বছর পর অবশেষে নীলফামারীর জলঢাকা উপজেলা দলিল লেখক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে জলঢাকা সাব-রেজিস্টার কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলিল লেখকদের মাঝে ফিরে আসে উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য।

নির্বাচনে সভাপতি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে পাঁচজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১০২ জন। সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাব-রেজিস্টার কার্যালয় এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে সভাপতি পদে মোঃ ছাইদুল আলম বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান (মিঠু) এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ মোনাব্বেরুল হক। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আনন্দ মিছিলও করেন।

নবনির্বাচিত নেতারা বলেন, দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার আদায় এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ বজায় রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ভোটাররা জানান, দীর্ঘ ১৬ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত ও সন্তুষ্ট। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব সমিতির উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV