1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

জলঢাকায় জামায়াতের ত্রৈমাসিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬ Time View

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর Jaldhaka Upazila উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রৈমাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য Maulana Abdus Sattar। তিনি তার বক্তব্যে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি Maulana Antajul Islam এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য Maulana Obaidullah Salafi। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশ ও সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান এবং জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক চেতনা শক্তিশালী করার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্মেলনটি সঞ্চালনা করেন জলঢাকা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV