1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

জলঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন ৫ম তলার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭ Time View

মোঃ মোনাব্বেরুল হক,  নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৫ম তলা পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন শুধু অবকাঠামোগত বিষয় নয়, এটি একটি সমাজের নৈতিক ও আত্মিক বিকাশের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী এবং জান্নাতুল ফেরদৌস হ্যাপি। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী (বাবু) এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা বাজার মসজিদ কমিটির সভাপতি মোঃ মাহাবুব হোসেন (মিন্টু)। এছাড়া স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক নকশায় নির্মিত এই ৫ তলা ভবনের প্রথম ধাপে নিচের দুই তলায় মূল নামাজের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। পরবর্তী ধাপে শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ কক্ষ ও সুবিধা সংযোজন করা হবে।

বক্তারা আরও বলেন, জলঢাকা বাজার এলাকায় এই মসজিদটি দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মসজিদ নির্মাণ কাজের সফল সমাপ্তি কামনা করা হয়। দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুনর্নির্মাণ কাজের যাত্রা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV