ঈদ সামগ্রী বিতরণ নীলফামারীর ডোমারে আনসার-ভিডিপি ভাতাভোগীদের মাঝে
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
২১
Time View
সিহাব হাচান শাসন স্ট্যাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সোমবার (১৯ মে) সকালে ডোমার উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাতাভোগী সদস্য-সদস্যারা অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি। ঈদকে সামনে রেখে এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা এবং উপজেলা প্রশিক্ষক রুবিনা।
সংক্ষিপ্ত বক্তব্যে সোহেল রানা বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন পরিচালনা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাদের এই অবদানের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের অংশ হিসেবেই মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, বাহিনীর সদস্যরা সবসময় জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করেন। তাই সদস্যদের কল্যাণ ও মনোবল বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঈদ উপহার পেয়ে ভাতাভোগী সদস্য-সদস্যারা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা শুধু উপহার নয়, বরং বাহিনীর প্রতি তাদের অবদানের মূল্যায়ন। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
Leave a Reply