স্টাফ রিপোর্টার,
২৩ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডোমার থানাধীন চিলাহাটি বাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য গাঁজা সেবনকালে আসামী ০১। মিজানুর রহমান (২৬) পিতা- মোঃ হারুন অর রশিদ, সাং- প্রগতিপাড়া, নিজ ভোগডাবুড়ি ০২। মোঃ জহুরুল ইসলাম (৩৫), পিতা- মোঃ তসলিম ইসলাম, ০৩। সুজন ইসলাম (২৩), পিতা- মোঃ আমজাদ হোসেন, উভয় সাং- পূর্ব খানকাহপাড়া, নিজ ভোগডাবুড়ি, থানা- ডোমার, জেলা- নীলফামারীগনকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় আসামিগণের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। যাহা ডোমার থানার মামলা নং -২৯(৮)২৩,ধারা- ৩৬(১) সারনির ২১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। গ্রেপ্তারকৃত আসামিদের মামলা সংক্রান্তে ২৩ আগস্ট/২৩ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply