1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ডোমারে এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল ছাত্রদল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭ Time View

সিহাব হাচান শাসন,স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে অসহায় ও এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দিকনির্দেশনা এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফের অনুপ্রেরণায়।

আজ স্থানীয় একটি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় ও এতিম শিক্ষার্থীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। কর্মসূচির সার্বিক আয়োজন ও বাস্তবায়ন করেন পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান সংগঠক সায়েম হোসেন সায়েমন।

বিতরণকৃত উপহারের মধ্যে ছিল জায়নামাজ, টুপি ও তসবিহ। পাশাপাশি শিশুদের জন্য হালকা নাস্তা ও মিষ্টান্নের ব্যবস্থা করা হয়, যা পুরো পরিবেশকে ঈদের আনন্দে ভরিয়ে তোলে। উপহার পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে এবং তারা আয়োজকদের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, এমন উদ্যোগ শুধু ঈদের আনন্দই নয়, শিশুদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের সামর্থ্যবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

উপহার বিতরণকালে সায়েম হোসেন সায়েমন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ও আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন স্যারের দিকনির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঈদের আনন্দ যেন কোনো শিশু বঞ্চিত না থাকে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা, সহায়তা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও আশরাফুল আলম আশরাফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV