1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ডিমলায় মানবিক উদ্যোগে আবাম ফাউন্ডেশন অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৬ Time View

নিজেস্ব প্রতিবেদন

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাকড়া বাজার এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে এক অসহায় ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবাম ফাউন্ডেশন। সংগঠনটির এ উদ্যোগে উপকারভোগী ব্যক্তি ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতার কারণে ওই ব্যক্তি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। দৈনন্দিন কাজকর্ম সম্পাদন থেকে শুরু করে চিকিৎসার জন্য যাতায়াতেও তাকে নানা ভোগান্তির শিকার হতে হতো। আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার সংগ্রহ করাও তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না।

এমন পরিস্থিতির কথা জানতে পেরে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে আবাম ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে তার হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এ সহায়তাকে তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপহার বলে উল্লেখ করেন।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুর রহিম। তিনি বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আবাম ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক মানুষের জীবন সহজ ও স্বাভাবিক হয়ে উঠবে। সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীর পরিবারের সদস্যরা আবাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি, যা চলাফেরায় ভোগান্তি কমানোর পাশাপাশি উপকারভোগীর আত্মনির্ভরশীলতা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা আবাম ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV