1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বসতবাড়ির পথ নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর জলঢাকা উপজেলায় বসতবাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের তিন চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিয়েল ওই গ্রামের বাসিন্দা কফদ্দি মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানান, কফদ্দি মাহমুদ ও তার ভাই তপদ্দি মাহমুদের পরিবারের মধ্যে বাড়ির প্রবেশপথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে পিয়েলের সঙ্গে তার চাচাতো ভাই মাজেদুল ইসলাম (২০), তহিদুল ইসলাম (৩৫) ও মহিদুল ইসলাম (২৮)-এর কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে পিয়েলের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় মাথায় গুরুতর জখম হন তিনি।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ভাইকে আটক করে। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জলঢাকা থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV