জলঢাকায় ব্রাহ্মণদের (পুরোহিত) মতবিনিময় সভা অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৪
Time View
জলঢাকা (নীলফামারী):
নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্রাহ্মণ (পুরোহিত) সমাজের বিভিন্ন সমস্যা, অধিকার, ধর্মীয় কার্যক্রম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলার মুদিপাড়া সর্বজনীন হরি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম এবং জলঢাকা ব্রাহ্মণ সমিতির সভাপতি প্রকাশ চন্দ্র দেব শর্মা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুদিপাড়া সর্বজনীন হরি ও দুর্গা মন্দিরের সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জলঢাকা উপজেলা শাখার সভাপতি, সহকারী অধ্যাপক লিটন চন্দ্র কর্মকার।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার পুরোহিত, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা পুরোহিত সমাজের বিভিন্ন সমস্যা, ধর্মীয় দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তাদের সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। এ ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করা প্রয়োজন। একই সঙ্গে সমাজের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন, যাতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।
Leave a Reply