এরশাদ আলম,নীলফামারী প্রতিনিধিঃ
রনচন্ডী ইউনিয়নের রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের নতুন বই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার(৭ জানুয়ারি) সকালে অত্র প্রতিষ্ঠানে ৬ ষষ্ঠ শ্রেণি ও ৭ ম এবং ৮ ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলেদেন উক্ত মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শিক্ষানুরাগী মাওলানা মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীদবৃন্দ।
অপরদিকে বড়ভিটা এ ইউ বহুমুখী ফাজিল মাদরাসায় নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। উক্ত মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে
৬ ষষ্ঠ ও ৭ ম শ্রেণি এবং ৮ ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলেদেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুল ইসলাম ও শিক্ষক/শিক্ষিকা। এসময় উপস্থিত ছিলেন গভর্নিংবডির সদস্যবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীগন।
নতুন বছরের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।
Leave a Reply