হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী জেলা প্রতিনিধি
”দেশের জন্য মানুষের পাশে” এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৩ টি ও কিশোরগঞ্জের ১ টি সহ মোট ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে ডোনেশন ফাউন্ডেশন ট্রাষ্টের আর্থিক সহযোগিতায় অভিনন্দন ফাউন্ডেশন এই শীতে শীতবস্ত্র জাম্পার বিতরন করেন।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া কাছারি বালিকা বিদ্যালয়, কৈমারী
নিউ মডেল বালিকা বিদ্যালয়, খুটামারা ইউনিয়নের খুটামারা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর উচ্চ বিদ্যালয় সমুহের প্রায় ২ শতাধিক গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমুহে প্রধান অতিথি ছিলেন অভিনন্দন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাঞ্চন রায়।
বিদ্যালয় সমুহের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র জাম্পার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া কাছারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী,
কৈমারী নিউ মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ইসলাম,খুটামারা ইউনিয়নের খুটামারা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,জলঢাকা প্রেস ক্লাব সদস্য হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, অভিনন্দন ফাউন্ডেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ গোপীনাথ রায়, অডিট ও মনিটরিং কর্মকর্তা নাজমুল ইসলাম, এইচ আর এডমিন অফিসার চন্দনা রানী, শাখা ব্যাবস্থাপক আশিকুর রহমান সহ বিদ্যালয় সমুহের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী বৃন্দ। প্রমুখ।
পরে বিদ্যালয় সমুহের ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র জাম্পার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ।
Leave a Reply