1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ডোমারে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

সিহাব হাচান শাসন স্ট্যাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমার উপজেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালক)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) সকাল ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিয়ার রহমান রতন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুর আলম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের প্রতিনিধি, সাবেক খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় আকাশ, শাকিল ও সহাদেবের গোলে জোড়াবাড়ী ইউনিয়নকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ডোমার পৌরসভা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

একই দিন, দুপুর ২টায় গোমনাতী ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করেছে ভোগডাবুড়ী ইউনিয়ন এবং দুপুর সাড়ে ৩টায় সোনারায় ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বোড়াগাড়ী ইউনিয়ন।

অপরদিকে, পাঙ্গা মটুকপুর, বামুনিয়া, ডোমার সদর, হরিণচড়া ও কেতকীবাড়ী ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় টুর্নামেন্টের ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপ-কমিটি জানায়, টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় আগামী শনিবার (১৮ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় পৌরসভা ও পাঙ্গা মটুকপুর, সকাল সাড়ে ১১টায় ভোগডাবুড়ী ও বামুনিয়া, দুপুর ২টায় ডোমার সদর ও হরিণচড়া এবং দুপুর সাড়ে ৩টায় বোড়াগাড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV