1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

চিলমারীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮২ Time View

চিলমারীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া গহুর বাদশা(২০) নামে এক যুবকের মরদেহ প্রায় সাড়ে ৪ঘন্টা চেষ্টার পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী। নিখোঁজ যুবক ওই ইউনিয়নের বেড়িবাধ এলাকার আবুল কালাম মিয়ার ছেলে।
 শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরে ঝাকি জাল(মুঠ জাল) নিয়ে রাণীগঞ্জ ইউনিয়নের কালিরকুড়া টি বাধ এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে জাল আটকে গেলে পানিতে নামেন গহর। দীর্ঘ সময় উঠে না আসায় স্থানীয় জনতা অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের খবর দেয়।
চিলমারী ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ খবিরুল ইসলাম মন্ডল জানান, রংপুর থেকে আসা আমাদের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় নিখোঁজের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়েছে। গহুর বাদশা পানিতে নিজের জালে আটকা পড়ে নিহত হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV