স্টাফ রিপোর্টার,,,
নীলফামারীর ডোমার থানা ওসি মাহমুদ উন নবীর উদ্যোগে ২০বছরের পরিত্যক্ত একটি মসজিদ ঘরের সংস্কার কাজ শুরু হয়েছে। ১৯৮৬ সালে ডোমার থানা চত্ত্বরের ভিতরে উত্তর পশ্চিমে নামাজ পড়ার জন্য ওয়াক্তিয়া মসজিদ ঘর নির্মান করা হয়। থানা পুলিশের সদস্যরা ও আশে পাশের মানুষজন সেখানে নামাজ পড়তো। কিন্তু কালের পরিবর্তে আস্তে আস্তে মসজিদ ঘরটি পরিত্যক্ত হয়ে পড়ে। প্রায় গত ২০ বছর থেকে ওই ঘরে আর নামাজ পড়া হয়না। এখন শুধু ইটের দেয়াল পড়ে আছে। উপরে ছিলো না টিনের ছাউনি। পোকা মাকড়, জঙ্গলে ভরে ছিলো মসজিদ ঘরটি। ২০ বছর পর মসজিদ ঘরটি সংস্কারের উদ্যোগ নেন ওসি মাহমুদ উন নবী। বর্তমানে মসজিদটিতে টাইলস, ওযুখানা, বিদ্যুতের কাজ চলছে। ওনার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।
থানাপাড়ার এলাকার সোহাগ জানান, এই মসজিদে আমরাও নামাজ পড়তাম। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মসজিদ ঘরটিও পরিত্যক্ত হয়ে পড়ে। এখন মসজিদ ঘরটির সংস্কার হচ্ছে। ডোমার থানার ওসি মাহমুদ উন নবী’র এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। ২০ বছরে অনেক ওসি ডোমার থানায় এসেছেন গেছেন কেউ এমন উদ্যোগ গ্রহন করেননি। বর্তমান ওসি তা গ্রহন করেছেন। সত্যই তিনি প্রশংসার দাবীদার।
ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, প্রায় ২০ বছর থেকে পরিত্যক্ত হয়ে পড়ে ছিলো মসজিদ ঘরটি। বিষয়টি আমি নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম স্যারকে অবগত করি । স্যারের অনুমতি ক্রমে আমি পরিত্যক্ত মসজিদ ঘরটি সংস্কারের কাজ শুরু করি। এই রমজান মাসে মসজিদ ঘরটির সংস্কার কাজ শেষ হবে । কাজ শেষ হলে এখানে ডোমার থানা পুলিশের সদস্য ও থানায় আইনি সহায়তা নিতে আসা সাধারণ মানুষ নামাজের সময় সেখানে নামাজ পড়তে পারবেন।
Leave a Reply