1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২২৩ Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

৫ই জুলাই নীলফামারী জেলার সদর উপজেলার কাজীরহাট বাজার নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার ও প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে মেসার্স নীরব স্টোর নামক দোকান হতে ০২ (দুই) কেজি ও ভাই ভাই স্টোর নামক দোকান হতে ০৯ (নয়) কেজিসহ দুইটি দোকান হতে মোট ১১ (এগারো) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে দোকান মালিক মোঃ আবেদ আলীকে ৫০০/- (পাঁচশত) টাকা ও আজিনুর রহমানকে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকাসহ সর্বমোট ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, এসময় অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিককে সতর্ক করা হয় ও সচেতনতার জন্য অন্যান্য দোকানদারসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV