1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ডোমারে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ Time View

সিহাব হাচান শাসন, স্ট্যাফ, রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

বুধবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরের হাইস্কুল মাঠ থেকে ডোমার উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় রুবেল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান আশিক, যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান আলী রিমুন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মোহাম্মদ সিথুন প্রমুখ অংশ দেন।

পরে, আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিব আল আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয় প্রমুখ।

শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV