1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

জলঢাকায় শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংক ও ডিসিআই – আরএসসির কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ Time View

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় অসহায় দারিদ্র্য ৫০০ বয়স্ক ব্যাক্তি, এতিম শিশু এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আইএফআইসি ব্যাংক ও ডিসিআই – আরএসসির কম্বল বিতরণ করা হয়।

১১ জানুয়ারি শনিবার দুপুরে

জলঢাকার উপজেলার  কৈমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জলঢাকা  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন এবং ডিসিআই

এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক  ড. এহসান হক।

চলমান শৈত্য প্রবাহের সময়ে কম্বল পেয়ে সকল দুঃস্থ মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূর বানু বলেন “ঠান্ডায় অনেক কষ্ট । আমি গরিব মানুষ কম্বল কিনতে পারি না। আমারে দেখার কেউ নাই।স্যারেরা শীতত এই কম্বল দিয়ে আমার অনেক উপকার করেছে । এখন রাতে ভাল করে ঘুমাতে পারব।”

এদিকে

কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিসিআই এর নির্বাহী পরিচালক, ড.এহসান হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ডিসিআই – আরএসসি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা দেয়ার পাশাপাশি তাদের পরিবার এবং সমাজের অন্যান্য সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা ভবিষ্যতেও এই  ধরনের জনসেবামুখী কার্যক্রমের মাধ্যমে অসহায় ও  দুঃস্থদের পাশে থাকব। অসহায় মানুষের জন্য এই জনহিতকর পদক্ষেপে আমাদের সাথে থাকার জন্য আমরা আইএফআইসি ব্যাংকের কাছে কৃতজ্ঞ।”

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন,

এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ডিসিআই – আরএসসি এবং আইএফআইসি ব্যাংকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন গরীব এবং অসহায় ও দারিদ্র্য মানুষের মাঝে  কম্বল বিতরণের জন্য জলঢাকা উপজেলাকে বিবেচনা  করার জন্য ধন্যবাদ জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৈমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান পেয়ারি বেগম, আইএফআইসি ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক শাহাজাদী খাতুন, গাবরোল সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  রওশন আরা আক্তার , ও স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএসসি’র এরিয়া ম্যানেজার মোঃ  আবদুল  ওয়াহেদ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV