1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৮ Time View
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার(৫৫), ৮নং ওয়ার্ড ইউপি সদস্য একেএম রায়হানুল ইসলাম বিজু(৫০) ও হাফিজুর রহমান (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুনায়েম হোসেন সরদার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা একেএম রায়হানুল ইসলাম বিজু ও হাফিজুর রহমান (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
সোমবার(৩ মার্চ) বিকেলে চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV