1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

উলিপুরে ক্ষেত মজুর সমিতির সম্মেলন: সভাপতি দেলোয়ার, সাঃ সম্পাদক বাপ্পা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩১ Time View
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি উপজেলা শাখার ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শহীদ মিনার চত্বরে ‘‘ কাজ মজুরী জমি অধিকার ইনসাফ চাই, এই মহুর্তে পল্লী রেশন চালু কর করতে হবে” স্লোগানকে ধারণ করে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্র নাথ বর্মন, জেলা কৃষক সমিতির সভাপতি নুর মোহম্মদ আনছার, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায় প্রমুখ।
জানা গেছে, সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য দেলোয়ার হোসেনকে সভাপতি ও বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পাকে সাধারণ সম্পাদক ঘোষন করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে সুভাষ চন্দ্র বর্মন, সহ-সাধারণ সম্পাদক পদে সুনিল চন্দ্র সরকার, কার্যকারী সদস্য পদে আলেয়া বেগম, বাবু মিয়া, মুকুল চন্দ্র, আক্কাছ আলী, মোকছেদ আলীর নামও ঘোষনা করা হয়। এই কমিটি আগামী ৩ বছরের জন্য উপজেলার নেতৃত্ব দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV