1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন বাংলাদেশের উত্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির মানচিত্রে একসময় বাংলাদেশকে বড় কোনো ফ্যাক্টর হিসেবে ধরা হতো না—বিশেষ করে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ছিল স্পষ্ট সীমাবদ্ধতা। তবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের নেওয়া সামরিক আধুনিকায়ন উদ্যোগ পরিস্থিতিকে দ্রুত বদলে দিচ্ছে। নতুন সব চুক্তি ও সম্ভাব্য ক্রয় বাংলাদেশকে অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। ইতোমধ্যে চীন থেকে ২০টি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনায় এসেছে আরেকটি তথ্য—পাকিস্তান থেকেও অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ। গত সপ্তাহে দুবাই এয়ারশোতে পাকিস্তান ঘোষণা দেয়, তারা একটি ‘বন্ধু দেশ’-এর সঙ্গে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রির চুক্তি সম্পন্ন করেছে। এরপরই ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়—সেই সম্ভাব্য দেশটি বাংলাদেশ। যদি এটি সত্যি হয়, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধবিমান অধিগ্রহণ। জেএফ-১৭ বর্তমানে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান মাল্টিরোল ফাইটার জেট। চীন ও পাকিস্তানের যৌথ উৎপাদিত এই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান আকাশ–আকাশ, আকাশ–ভূমি হামলার পাশাপাশি জাহাজ বিধ্বংসী মিসাইল ও গাইডেড বোমা বহন করতে সক্ষম। ড্রপ ট্যাংকসহ এর পাল্লা ৩,৪৮২ কিলোমিটার এবং এটি ২৩ মিমি টুইন ব্যারেল কামান দ্বারা সজ্জিত। অন্যদিকে, চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার জন্য ১৫ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে আলাদা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। শক্তিশালী রাডার, উন্নত অস্ত্র বহন সক্ষমতা এবং স্বল্প রানওয়ে থেকে উড্ডয়নের সুবিধার কারণে জে-১০সি ইতোমধ্যে বিশ্বের অন্যতম কার্যকর মাল্টিরোল যোদ্ধা বিমানে পরিণত হয়েছে। ওয়ারপাওয়ার বাংলাদেশ ডটকমের তথ্যমতে, বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান বহরে রয়েছে ২১২টি এয়ারক্রাফট, যার মধ্যে মাত্র ৪৪টি যুদ্ধবিমান। পুরনো এফ-৭, মিগ-২৯ এবং ইয়াক-১৩০ প্রশিক্ষক বিমান আধুনিক যুদ্ধ পরিস্থিতির চাহিদা পূরণে সক্ষম নয়। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে, ২০৩০ সালের মধ্যে পূর্ণাঙ্গ আধুনিকায়নের লক্ষ্যে একটি বড় কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সামরিক সহযোগিতায় চীন ও পাকিস্তানের দিকেই বেশি ঝুঁকছেন। বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV