1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ঝুঁকিপূর্ণ শুটিংয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর আলামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

শীতের শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। পেট্রোল ব্যবহার করে শুটিং চলাকালে আগুন লেগে তার দেহে দগ্ধ হওয়ার ঘটনা ঘটে শুক্রবার সকালে, ময়মনসিংহের দারিয়াপুর মোড় এলাকায়। আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তার সহকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটর ওয়াসিকউর রবিন জানান, আলামিনের পিঠের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার তার শরীরের দগ্ধ অংশ আরও স্পষ্টভাবে দেখা যায়। তিনি সবার কাছে আলামিনের দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। স্থানীয় সূত্র জানায়, তার শরীরের ৩৫ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। ৪.৬ মিলিয়ন ফলোয়ারসহ অত্যন্ত জনপ্রিয় এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দুর্ঘটনার পরও নিজের শুট করা ভিডিওটি শনিবার সকাল ১০টা ৩১ মিনিটে আপলোড করেন। সেখানে তিনি সবাইকে সতর্ক করে লেখেন—এ ধরনের ঝুঁকিপূর্ণ ভিডিও শুট করা থেকে বিরত থাকার জন্য। ভিডিওটিতে ৪৫ হাজারের বেশি প্রতিক্রিয়া, দুই হাজারের বেশি মন্তব্য এবং ২৩৬ জনের শেয়ার পাওয়া গেছে। কন্টেন্ট ক্রিয়েটর হারুন মিয়া বলেন, আলামিন তার পরিশ্রম, সৃজনশীলতা ও নতুনত্বের জন্য খুব দ্রুত মানুষের ভালোবাসা পেয়েছেন। মানুষকে আনন্দ দেওয়ার জন্য ঝুঁকি নিয়ে কাজ করাই তার অভ্যাস—কিন্তু সেই ঝুঁকিই আজ তাকে মারাত্মক আঘাত দিয়েছে। তিনি সবার কাছে অনুরোধ করেন, কোনো কন্টেন্ট বানানোর আগে নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে। আলামিনের দুর্ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে, এবং ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য দোয়া জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV