1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ইমরান খান ও বুশরা বিবিকে তোশাখানা–২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিনিধি,

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা–২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির অ্যাডিয়ালা জেলে অবস্থিত বিশেষ আদালতের বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুযায়ী, ইমরান খান ও বুশরা বিবি উভয়কে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর এবং ৫, ২ ও ৪৭ ধারায় আরও ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১৬ দশমিক ৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উভয়ের মোট সাজা দাঁড়িয়েছে ১৭ বছর করে।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে তোশাখানা থেকে পাওয়া মূল্যবান উপহার সংক্রান্ত সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষ দাবি করে, এসব কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের শামিল।

রায় ঘোষণার পর পিটিআই সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দলটির নেতারা এ রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন এবং উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আইনি প্রক্রিয়ার ফল এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।

এই রায়ের ফলে পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হতে পারে বলে বিশ্লেষকদের মত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV