1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হা/মলা, মৃ/তের সংখ্যা ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

নিজস্ব প্রতিনিধি,

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার মসজিদে সন্ধ্যায় নামাজের সময় এই হামলার ফলে অন্তত সাতজন নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্র নাহুম দাসো জানিয়েছেন, আহত হয়েছে আরও ৩৫ জন। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর মার্কেট এলাকায় ধুলো উড়ছে এবং মানুষজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে। মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ অন্তত আটজনের মৃত্যুর কথা জানিয়েছেন। অন্যদিকে বাবাকুরা কলো নামে এক মিলিশিয়া নেতা নিহতের সংখ্যা সাত বলে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ বহু আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন।

মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠন বোকো হারাম ও আইএস–সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কেন্দ্র। ২০০৯ সালে বর্নোতে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বোকো হারামের সশস্ত্র অভিযান শুরু হয়। জাতিসংঘের হিসেবে, ২০০৯ সাল থেকে চলমান এই সংঘাতে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এখনও সহিংসতা ছড়িয়ে রয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলো—নাইজার, চাদ ও ক্যামেরুনেও এর প্রভাব পড়েছে।

পুলিশ মুখপাত্র নাহুম দাসো জানান, বিস্ফোরণের পর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাইদুগুরি শহর গত কয়েক বছরে তুলনামূলক শান্ত ছিল, তবে ২০২১ সালের পর এটি সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হচ্ছে। সাম্প্রতিক ঘটনা আবারও উত্তর-পূর্বাঞ্চলের সহিংসতা বাড়ার আশঙ্কা উসকে দিচ্ছে। দীর্ঘ সামরিক অভিযানের পরও সন্ত্রাসী গোষ্ঠী হামলার ক্ষমতা ধরে রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV