1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

থার্টি ফার্স্ট নাইটে আনন্দের আড়ালে সামাজিক ও নৈতিক ক্ষতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

নিজস্ব প্রতিনিধি,

আল্লাহ তায়ালার দেওয়া জীবন মানুষের জন্য এক অমূল্য আমানত। যে সম্পদ যত বেশি মূল্যবান, তার ব্যবহার তত বেশি দায়িত্বশীল ও পরিকল্পিত হওয়া জরুরি। সময় নদীর স্রোতের মতো—একবার চলে গেলে আর ফিরে আসে না। অথচ আমরা অনেকেই এই মূল্যবান সময় অনর্থক কাজে, বিশেষ করে এমন সব উৎসবে ব্যয় করছি, যেগুলোর মধ্যে না আছে দুনিয়ার কল্যাণ, না আছে আখিরাতের মুক্তি। ‘থার্টি ফার্স্ট নাইট’ তেমনই একটি অর্থহীন ও শরিয়তবিবর্জিত আয়োজন।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, থার্টি ফার্স্ট নাইটের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর শিকড় রয়েছে পৌত্তলিক বিশ্বাস ও কুসংস্কারের মধ্যে। প্রাচীন পারস্য ও রোমান সভ্যতায় নববর্ষ ঘিরে যে ধারণা প্রচলিত ছিল, তা ছিল নিছক ভোগবাদ ও কল্পনানির্ভর। ইসলাম কখনোই এমন অযৌক্তিক বিশ্বাসকে সমর্থন করে না। কোরআন-সুন্নাহ কিংবা সাহাবায়ে কেরামের আমলে নতুন বছরকে এভাবে উদ্‌যাপনের কোনো নজির পাওয়া যায় না।

ইসলামি দৃষ্টিতে যেকোনো কাজ তখনই গ্রহণযোগ্য, যখন তা শরিয়তের সীমা লঙ্ঘন করে না এবং মানুষের অধিকার ক্ষুণ্ন করে না। কিন্তু থার্টি ফার্স্ট নাইটের উদ্‌যাপন অপচয়, শব্দদূষণ, অশ্লীলতা ও সামাজিক বিশৃঙ্খলার জন্ম দেয়। একদিকে যেখানে আতশবাজি ও পার্টিতে কোটি কোটি টাকা নষ্ট হয়, অন্যদিকে শীতের রাতে অসংখ্য মানুষ মৌলিক প্রয়োজন থেকেও বঞ্চিত থাকে। পবিত্র কোরআনে অপচয়কারীদের শয়তানের ভাই বলা হয়েছে—এটি আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা।

তদুপরি এই বিজাতীয় সংস্কৃতি তরুণ সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম আমাদের ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। নতুন বছর মানে উল্লাস নয়, বরং আত্মসমালোচনা, তওবা ও ভবিষ্যতের জন্য নেক আমলের সংকল্প। পরিবার, সমাজ ও প্রজন্মকে এই ভ্রান্ত ধারা থেকে রক্ষা করা আমাদের সবার ইমানি দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাদের সঠিক পথ অনুসরণের তৌফিক দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV