1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

৯ কোটি ২০ লাখে মুস্তাফিজ কলকাতায়, মাঠের বাইরে উত্তেজনা ও অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ Time View

নিজস্ব প্রতিনিধি

আইপিএলের আগামী আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে খেলবেন মুস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা। তবে মুস্তাফিজকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিতর্ক তৈরি হয়েছে।

উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা হুমকি দিয়েছেন, মুস্তাফিজকে মাঠে নামানো হলে তারা ম্যাচে ভাঙচুর চালাতে পারেন। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার অভিযোগের প্রতিবাদে তারা এমন অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্স বয়কটের ডাকও দেওয়া হয়েছে। রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, বাংলাদেশি খেলোয়াড় খেললে ম্যাচ আয়োজন কঠিন হবে।

এদিকে মুস্তাফিজের আইপিএল খেলার সময়সূচি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, জাতীয় দলের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে মুস্তাফিজ আইপিএলে যোগ দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV