1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

কঠোর অবস্থান থেকে কূ/টনৈতিক ইঙ্গিত: ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতায় আগ্রহী ভেনেজুয়েলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিনিধি,

ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে। নিকোলাস মাদুরোকে সশস্ত্রভাবে গ্রেপ্তারের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শুরু থেকেই কঠোর অবস্থান নেন। শপথ গ্রহণের পর তিনি ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে স্বাধীন রাষ্ট্রের ওপর আগ্রাসন বলে আখ্যা দেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও প্রকাশ্যে সমালোচনা করেন।

এর জবাবে ট্রাম্প ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ ওয়াশিংটনের প্রতি তুলনামূলক নরম সুরে কথা বলতে শুরু করে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার।

এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ জানান, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ উন্নয়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী তার সরকার। তিনি বলেন, উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য। যদিও এর আগে মাদুরোর গ্রেপ্তারকে তিনি অপহরণ হিসেবে বর্ণনা করেছিলেন।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, ভেনেজুয়েলা যদি তেল খাত বিনিয়োগের জন্য উন্মুক্ত না করে এবং মাদক পাচার বন্ধে সহযোগিতা না করে, তবে নতুন হামলার নির্দেশ দেওয়া হতে পারে। তিনি আরও দাবি করেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরে গিয়ে দেশটির পেট্রোলিয়াম শিল্প পুনর্গঠনে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV