1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবস্থানে অনড় বাংলাদেশ, ভারতের সফর নিয়ে স্পষ্ট বার্তা বুলবুলের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

নিজস্ব প্রতিনিধি,

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ—এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি তাদের অবস্থান পুনরায় নিশ্চিত করেছে। বৈঠকে ক্রিকেটারদের নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও মর্যাদার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এর আগে বিসিবি সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারার সিদ্ধান্ত জানায়। বৈঠকে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আবারও তুলে ধরা হয় এবং এ বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেল ৪টায় সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ফারুক আহমেদসহ বোর্ডের একাধিক পরিচালক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বুলবুল সাংবাদিকদের জানান, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, “ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ দৃঢ় অবস্থানে রয়েছে। আজ বা আগামীকাল আবারও আইসিসিকে চিঠি দেওয়া হবে।”

এদিকে ড. আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী, তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV