1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-ইস্রায়েল হু/মকির মাঝে ইরানের সরকারবিরোধী আন্দোলন, খামেনীর নিরাপত্তা নিয়ে জল্পনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন এবং আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর নিরাপত্তা নিয়ে জল্পনা তুঙ্গে পৌঁছেছে। গত দুই সপ্তাহ ধরে দেশজুড়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছে এবং ২,০০০ এর বেশি বিক্ষোভকারী আটক হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আকস্মিক সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে খামেনী তার পরিবারের সদস্যসহ অন্তত ২০ ঘনিষ্ঠ সহচরকে নিয়ে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন। তবে তিনি তা তখনই করবেন, যখন যুক্তরাষ্ট্র বা ইসরাইল হামলা চালাবে অথবা দেশজুড়ে আন্দোলনের পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে।

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ইউরোপের আরএফ মিলডেন হল সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান ও বিশেষ সমরাস্ত্র মোতায়েন করেছে। সেখানে মার্কিন বিশেষ অপারেশন ইউনিটও পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেনেটর লিনসে গ্রাহাম প্রকাশ্যেই ইরানে সরাসরি হস্তক্ষেপের সংকেত দিয়েছেন।

এছাড়া ২০২৫ সালের জুনে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলা চালিয়েছিল কেন্দ্রীয় কমান্ড। এসব ঘটনা ইরানের রাজনৈতিক ও সামরিক নিরাপত্তাকে নতুনভাবে সতর্ক অবস্থায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV