1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

রামায়ণে মুসলিম–ইহুদি উপস্থিতি সৌন্দর্যের প্রতীক: এ আর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

সম্প্রতি বিবিসি এশিয়ানের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ধর্মীয় পরিচয় ও রামায়ণের সংগীত নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন এ আর রহমান। তিনি জানান, ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করার সময় রামায়ণ ও মহাভারত নিয়মিত পড়ানো হতো। গল্পগুলো মূলত নৈতিকতা, আদর্শ এবং মানুষের চারিত্রিক উৎকর্ষের উপর ভিত্তি করে।

রাহমান বলেন, ভালো জিনিস যেখানে থেকেই আসুক, গ্রহণ করা উচিত। নবী বলেছেন, জ্ঞান অমূল্য; তা রাজা হোক বা ভিক্ষুক, ভালো বা খারাপ অভিজ্ঞতা সবকিছু থেকে শেখা যায়। তিনি সিনেমাটিকে ভারত থেকে বিশ্বমুখী ভালোবাসার প্রজেক্ট হিসেবে দেখেন।

হ্যান্স জিমার ইহুদি, তিনি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু গ্রন্থ; তবু সবাই একসঙ্গে কাজ করছেন, যা সৌন্দর্যের পরিচয়। তিনি বলেন, রামায়ণের সংগীতে নতুনত্ব আনা বড় চ্যালেঞ্জ, তবে কবি কুমার বিশ্বাসের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পাচ্ছেন। রণবীর কাপুর, যশ, সাই পল্লবী ও সানি দেওলসহ বড় তারকাবহুল সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV