নিজস্ব প্রতিনিধি,
সংযুক্ত আরব আমিরাতে পরিবার গঠনের জন্য নতুন একটি আর্থিক উদ্যোগ ঘোষণা করেছে দেশটির বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন যে, ২০২৬ সালে সরাসরি গ্রুপে কর্মরত সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বিয়ে করলে ৫০,০০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) এককালীন অনুদান দেওয়া হবে। এটি মূলত তরুণ নাগরিকদের পরিবার গঠনে উৎসাহিত করা এবং সামাজিক স্থিতিশীলতা গড়ে তোলার উদ্দেশ্যে নেয়া উদ্যোগ।
হাবতুর আরও জানিয়েছেন, যদি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে দম্পতির সন্তান জন্ম নেয়, তাহলে এই আর্থিক সহায়তা দ্বিগুণ করে দেওয়া হবে, অর্থাৎ অনুদান বেড়ে যাবে ১ লাখ দিরহাম পর্যন্ত। তিনি বলেন, “পরিবার স্থাপন ও সন্তান থাকা কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি সামাজিক ও জাতির ভবিষ্যৎ স্থিতিশীলতার ভিত্তি,” এবং এই উদ্যোগ সেই মূল্যবোধকে এগিয়ে নেয়ার একটি উপায়।
বিশ্লেষকরা মনে করেন, এমন উদ্যোগগুলো সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় নাগরিক অত্যল্প জনসংখ্যার মধ্যে বিয়ে ও পরিবার গঠনের হার বাড়াতে সহায়তা করবে। দেশটির ফেডারেল ও স্থানীয় সরকার ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা ও সংস্থান বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে, এবং এই প্রাইভেট সেক্টরের উদ্যোগ তা আরও জোরদার করবে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply