1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

জলবায়ু সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির দাবি, নীলফামারীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিনিধি,

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে নীলফামারীতে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের দাবি জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. আকতারুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি তাহমিনুল হক ববী এবং টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান। বক্তারা বলেন, দেশে বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তারা সৌর ও বায়ু শক্তিসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে। তাই সরকার, বেসরকারি খাত এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও সমাবেশ শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV