1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

জীবন-মৃত্যুর লড়াইয়ে ৭ বছরের তামিম, বাঁচতে চায় শিশুটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারী জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি (নাউয়া পাড়া) এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের সাত বছরের শিশু তামিম ইসলাম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মারাত্মক অসুস্থতায় ভুগলেও অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না বাবা-মা। প্রতিদিনই অনিশ্চয়তা আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে এই পরিবারটির।

কয়েকদিন আগে ভাত খেতে গেলে তামিম প্রচণ্ড কষ্ট অনুভব করত এবং গলায় ব্যথা শুরু হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তার গলায় টনসিল ধরা পড়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই টনসিল ভয়ংকর আকার ধারণ করে এবং পরবর্তীতে তা টিউমারে রূপ নেয়। এতে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তামিমকে রংপুরে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তার বাবা-মা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, দেরি হলে শিশুটির জীবন চরম ঝুঁকির মুখে পড়তে পারে। এই অপারেশনের জন্য আনুমানিক এক লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

কিন্তু এত বিপুল অর্থ জোগাড় করা তামিমের পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। তার বাবা আব্দুল মোতালেব একজন পেটেল ভ্যান চালক। অতি সীমিত দিনমজুরির আয়ে স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার কোনোরকমে চালিয়ে যাচ্ছেন তিনি। তামিমের মা হুসনেআরা একজন গৃহিণী এবং তিনি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সব দায়িত্ব বাবার ওপরই বর্তেছে।

একমাত্র সন্তানকে বাঁচাতে এখন সমাজের দয়ার ওপর ভরসা করে দিন কাটাচ্ছেন বাবা-মা। ছেলের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তারা। চোখের পানি আর বুকভরা অসহায়ত্ব নিয়ে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

তামিমের চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুকরা বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৩০০১৪৭৫৬০ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV