1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নিপাহ আতঙ্কে বিশ্বকাপ: ভারতের প্রস্তুতি নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নানা অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে প্রতিবেশী দেশ বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না বলে জানা গেছে, যা ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। একটি পূর্ণ সদস্য দেশকে বাদ দিয়ে সহযোগী সদস্য দলকে সুযোগ দেওয়ায় ক্রিকেটবোদ্ধাদের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। বিষয়টি নিয়ে এখনও আলোচনা-সমালোচনা চলছে।

এই বিতর্কের মধ্যেই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—ভারতে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে। কারণ হিসেবে উঠে এসেছে ভারতে নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ভাইরাস বড় আকারের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি জরুরি স্বাস্থ্য প্রোটোকল এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, যদি ভাইরাসটির সংক্রমণ আরও বিস্তার লাভ করে, তাহলে এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপের সময়সূচি, অংশগ্রহণকারী দলগুলোর চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের উপস্থিতির ওপর। বিশেষ করে আন্তর্জাতিক দলগুলোর জন্য ভ্রমণ ও আবাসন ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিপা সংক্রমণ বৃদ্ধি পেলে কর্তৃপক্ষকে টুর্নামেন্টের সূচি পুনর্বিন্যাস করতে হতে পারে অথবা কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ আরোপ করতে হতে পারে। সেক্ষেত্রে খেলোয়াড় ও সমর্থকদের জন্য বাড়তি সতর্কতা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যা স্বাভাবিক বিশ্বকাপ আয়োজনকে ব্যাহত করতে পারে।

সূত্রের দাবি, বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ইতোমধ্যেই এক অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছেছে। এদিকে, পুরো পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে আইসিসি। পরিস্থিতির উন্নতি বা অবনতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV