1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ফ্রান্সে ১৫ বছরের নিচের শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ: তরুণদের সুরক্ষায় ফ্রান্সে সোশ্যাল মিডিয়া বেধা আইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার উদাহরণের পর এবার ফ্রান্সও ১৫ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার সীমিত করার পথে। সোমবার (২৬ জানুয়ারি) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি নতুন বিলটি পাস করেছে। ভোটের ফলাফলে ১১৬ জন সদস্য বিলের পক্ষে এবং ২৩ জন বিরোধী ভোট দিয়েছেন। পাসের পর বিলটি উচ্চকক্ষে পাঠানো হবে, যেখানে চূড়ান্ত অনুমোদনের পর এটি কার্যকর হবে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, অতিরিক্ত স্ক্রিনটাইম শিশু ও কিশোরদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য ক্ষতিকর। ভোটের পর তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমাদের শিশুদের মস্তিষ্ক যুক্তরাষ্ট্র বা চীনের প্ল্যাটফর্মের কাছে বিক্রি হবে না।”

নতুন খসড়া বিল অনুযায়ী, ১৫ বছরের নিচের শিশু ও কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। তবে শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং এনসাইক্লোপিডিয়া জাতীয় তথ্যভিত্তিক সাইটগুলি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। প্রতিটি প্ল্যাটফর্মকে ব্যবহারকারীর বয়স যাচাই করার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া বজায় রাখতে হবে।

ফ্রান্সে বর্তমানে জুনিয়র স্কুল পর্যায়ে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। নতুন এই বিলের মাধ্যমে সিনিয়র স্কুলেও এই নিয়মের আওতায় আনা হচ্ছে। আইনসভা সদস্যরা আশা করছেন, ২০২৬ সাল থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিল পাস হলে ফ্রান্সে শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক মাধ্যমের প্রভাব, অতিরিক্ত স্ক্রিনটাইম এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই ফ্রান্স এই আইন কার্যকর করতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV