1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

পিএসএলের ১১তম আসরের আগে লাহোর কালান্দার্সে ফিরলেন মুস্তাফিজুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View

আন্তর্জাতিক নিউজ ডেস্ক;

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আগে লাহোর কালান্দার্স বড় চমক দিয়েছে। সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ মৌসুমের জন্য মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

মুস্তাফিজ ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও তিনি পুরনো ঠিকানায় ফিরছেন। চুক্তি ঘোষণা করার সময় লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, “একবার কালান্দার্স, সবসময় কালান্দার্স। মুস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নয়, তিনি আমাদের পরিবারের অংশ। তার অভিজ্ঞতা আমাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় শক্তি হবে।”

এর আগে লাহোর দল তাদের মূল খেলোয়াড়রা ধরে রেখেছে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, গুরুত্বপূর্ণ ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং প্রতিভাবান তরুণ মোহাম্মদ নাঈমের সঙ্গে মুস্তাফিজের অন্তর্ভুক্তি দলের কাঠামোকে আরও শক্তিশালী করেছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও আলোচনায় ছিলেন মুস্তাফিজ। ভারতের কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে বাদ দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এমন পরিস্থিতির মধ্যেই পিএসএলে নিলামের আগে লাহোর কালান্দার্স মুস্তাফিজকে সরাসরি দলে নেয়ার ঘোষণা দিয়েছে।

মুস্তাফিজের অভিজ্ঞতা ও দক্ষতা লাহোরের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজে লাগবে, এবং তিনি দলের ড্রেসিং রুমে ফিরেই নতুন মৌসুমের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV