তিস্তা নিউজ ডেস্ক:
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপের প্রথম দিনে পাকিস্তান নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস জয় দিয়ে মিশন শুরু করল। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে।
টস জিতে ফিল্ডিং নেওয়া পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সিদ্ধান্ত কার্যকর প্রমাণিত হলো। প্রথমে বোলাররা ম্যাচে নিয়ন্ত্রণ রাখলেও ডাচদের উদ্বোধনী জুটি মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড কিছুটা পাল্টা আক্রমণ চালাতে সক্ষম হয়। লেভিট ১৫ বলে ২৪ রান করেন, আর ও’ডাউড ৫ রানে আউট হন। তবে স্কট এডওয়ার্ডস ২৯ বলে ৩৭ রান করে ইনিংসের স্তম্ভ হন। নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয়।
পাকিস্তানের হয়ে সালমান মির্জা ৩ উইকেট নেন, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ ২টি করে উইকেট নেন, আর সাইম আইয়ুব মাত্র ১ ওভারে ২ উইকেট তুলে নেদারল্যান্ডসের গতি থামান।
১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই আক্রমণাত্মক। ওপেনার সাহিবজাদা ফারহান ৩১ বলে ৪৭ এবং সাইম আইয়ুব ১৩ বলে ২৪ রান করেন। কিন্তু মিডল অর্ডার ক্র্যাশ করে ১১৪ রানে ৭ উইকেট হারানোর পরে দল চাপে পড়ে।
সঙ্কটময় মুহূর্তে দায়িত্ব নেন ফাহিম আশরাফ। মাত্র ১১ বলে ২৯ রান করে তিনি দলকে জয়ের দিকে ধাবিত করেন। শেষ ২ ওভারে পাকিস্তান প্রয়োজনীয় ২৯ রান তুলতে সক্ষম হয়। ফাহিমের বিধ্বংসী ইনিংস ও শাহিন আফ্রিদির সহায়তায় পাকিস্তান ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে।
এই জয় পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি ম্যাচই ডু অর ডাই, আর নেট রান রেটও গুরুত্বপূর্ণ।
Leave a Reply